প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪
নিউজ ডেস্ক : বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের অবৈধভাবে নির্মিত সব স্থাপনা ও অবকাঠামো সরাতে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। রেলপথ মন্ত্রণালয় থেকে এক গণবিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকার বাংলাদেশ রেলওয়ের অবৈধভাবে দখলকৃত ভূমি দখলমুক্ত করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সে লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে নির্মিত সব স্থাপনা/অবকাঠামো আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হলো। উক্ত সময়ের পরে বাংলাদেশ রেলওয়ের ভূমি অবৈধ দখল মুক্তকরণে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্ব সাধারণকে রেলওয়ের সম্পত্তি রক্ষার্থে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest