প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪
নিউজ ডেস্ক : একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করে তারা চেয়েছিল বাংলাদেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে। কিন্তু এদেশের দায়িত্বশীল মুসলমানরা উগ্র গোষ্ঠীটির পাতানো ফাঁদে পা দেয়নি। আমরা ধৈর্য্য ধরেছি দেশের মানুষকে শান্ত করেছি।
সোমবার (২ ডিসেম্বর) সকালে ঝালকাঠিতে ‘ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে’ এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, এদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সকলে ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে। কোনো ধর্মীয় উপাসনালয় কাউকে পাহারা দিতে হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোর্ট-কাচারি, অফিস-আদালতে কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন দেশ চাই, যেখানে কৃষক তার ফসলের নায্য দাম পাবেন, শ্রমিক পাবেন তার ঘামের মজুরি। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না। সবাইকে তার অধিকার সম্মানের সাথে দেয়া হবে।
জুলাই বিপ্লব সম্পর্কে জামায়াতের আমির বলেন, আবু সাঈদ আমাদের এই স্বাধীনতা যুদ্ধের প্রধান আইকন ও সেনাপতি। তিনি অধিকার চেয়েছিলেন কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তাকে স্যালুট জানাই।
জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, জামায়াত নেতা মাসুদ সাঈদী।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest