প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গে প্রায় দুই যুগের সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন। বেতন কমিয়ে থাকতে চাইলেও সে সময় মেসিকে ধরে রাখেনি স্প্যানিশ ক্লাবটি। পরে প্যারিস থেকে মার্কিন মুলুকে পাড়ি জমান তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি।
তবে অবশেষে বার্সা ভক্তদের জন্য এলো কি সুখবর! তিনবছর পর প্রিয় ক্লাবে ফিরছেন মেসি। তবে অতিথি হয়ে।
আগামী ২৯ নভেম্বর বার্সার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন মেসি। জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, এই অনুষ্ঠানে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকাকে স্বয়ং আমন্ত্রণ জানিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। আর সেই ডাকে সাড়া দিয়ে প্রিয় ক্লাবে ফিরছেন মেসি।
জানা গেছে, আপাতত কোনো খেলা না থাকায় বার্সা সভাপতির সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কাতালান ক্লাবটিতে আসছেন মেসি। যা নিঃসন্দেহে ভক্তদের জন্য বড় সুখবর।
সপরিবারেই ক্যাম্প ন্যুতে ফিরবেন মেসি। ২৯ নভেম্বর জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে বার্সার প্রতিষ্ঠাবার্ষিকী। সেখানে অন্যতম বিশেষ অতিথি হিসেবে কথা বলবেন মেসিও।
বার্সেলোনার জার্সি গায়ে ৭৭৮টি ম্যাচ খেলেছেন মেসি, করেছেন ৬৭২টি গোল। দুটিই বার্সেলোনার ইতিহাসের রেকর্ড।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest