প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪
স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী দল। চলতি মাসের শেষের দিকেই শুরু হবে সিরিজটি। আসন্ন এই সফরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আইরিশরা।
আগামী ২৭ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। সিরিজের বাকি দুই ওয়ানডে যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। এই ম্যাচ তিনটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।
এরপর দুই দল পাড়ি জমাবে সিলেটে। সেখানে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ ডিসেম্বর। আর বাকি দুই টি-টোয়েন্টি ৭ ও ৯ ডিসেম্বর। সিরিজ শেষে ১০ ডিসেম্বর আয়ারল্যান্ড দলের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।
আয়ারল্যান্ড নারী স্কোয়াড- গ্যাবি লুইস, আভা কানিং, ক্রিশ্চিনা কোল্টার রেইলি, লরা ডিলানি, সারাহ ফোরবেস, অ্যামি হান্টার, আরলিন কেলি, অ্যাইমি মাগুইরে, জেন মাগুইরে, কারা মুরায়, লেয়াহ পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়, ফ্রেয়া সারগেন্ট এবং অ্যালিস টেক্টর।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest