২০ মিনিটে লেবাননের ৭০ অঞ্চলে বোমা বর্ষণ

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৪

২০ মিনিটে লেবাননের ৭০ অঞ্চলে বোমা বর্ষণ

1

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি বাহিনী আবারো লেবাননের ওপর আক্রমণ চালিয়েছে। বৃহস্পতিবার রাতের এ আগ্রাসনে মাত্র ২০ মিনিটের মধ্যে দেশটির ৭০টি অঞ্চলে ব্যাপক বোমা বর্ষণ করেছে তারা। আরব গণমাধ্যম জানিয়েছে, তেলআবিবের অপরাধী শাসকগোষ্ঠী লেবাননের ওপর ধারাবাহিকভাবে এ হামলা চালিয়ে আসছে।

 

1

ইসরাইলি মিডিয়া সূত্র জানায়, ইসরাইলি বাহিনী এ আক্রমণের সময় লেবাননের ৭০টি অঞ্চলে বোমা বর্ষণ করেছে। সেই সঙ্গে এ হামলায় হিজবুল্লাহর ৫০টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলেও তারা দাবি করেছে।

 

যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

4

 

6

লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি সামরিক অবস্থানগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। যা মূলত অবরুদ্ধ গাজা এবং দক্ষিণ লেবাননে ইসরাইলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়।

 

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল গত ১১ মাস ধরে গাজার ওপর বর্বরোচিত যুদ্ধ চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৯৬ হাজার জন আহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। সূত্র, মেহের নিউজ এজেন্সি

2

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4