প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে প্রাণ হারিয়েছেন ২০ জন। তাদের মধ্যে দশজন নিহত হয়েছেন নুসিরাত ক্যাম্পে। অন্য দশজন মারা গেছেন গাজা শহরের জেইতুন ও শেখ রাদওয়ান এলাকায়।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৪১ হাজার ২২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজার ৪১৩ জন।
এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবসহ মধ্য ইসরায়েলজুড়ে সতর্কতা সংকেত বাজানো হয়। এ সময় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যায়।
এ ঘটনার পর হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest