প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হোন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার পাকিস্তানে যেন সেই ছোঁয়া আছড়ে পড়েছে। সরকার পতনের দাবিতে উত্তাল উপমহাদেশের দেশটি। সেইসাথে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিও জানাচ্ছেন শিক্ষার্থীরা। তবে কি বাংলাদেশের শিক্ষার্থীদের মতো একই পথে হাঁটছে পাকিস্তান।
পাকিস্তান গণমাধ্যমের দাবি, হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে অনেকটাই প্রভাবিত দেশটির শিক্ষার্থীরা। বাংলাদেশ থেকে জুগিয়েছেন বিক্ষোভের অনুপ্রেরণা।
বাংলাদেশি ছাত্র আন্দোলনের ছাপ অনেকটাই স্পষ্ট পাক রাজপথেও। নানা ধরনের বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে দেশটির রাজপথ। শুধু তাই নয়, রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে লাল-সবুজের পতাকা। পাকিস্তানি পতাকার পাশাপাশি যা হাতে নিয়ে মিছিল করছে দেশটির ছাত্র জনতা।
এদিকে আন্দোলনকারীদের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেন আন্দোলনকারীরা মুসলিম নয়।
গেল শুক্রবার দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করতে আন্দোলনের ডাক দেয় পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই’র ছাত্র শাখা আইএসএফ। ৩০ আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তির আল্টিমেটামও দেয় পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest