প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৪
ময়নুল ইসলাম :
কি হয় একবার এদিকে মুখ তুলে তাকালে?
কি এমন হয়!
যদি সামনেই থাকো বসে,
অযথা ওভাবে না থেকে আড়ালে?
কি হয় পাশে একটুখানি দাঁড়ালে!
থাকনা পরে হেঁসেলের কাজ,
আমায় সামলে পরে করো ওসব অর্থহীন কর্ম
হাতে ঢের সময় থাকলে!
বোলো-কী এমন ক্ষতি?
আজ হতে আর চুলোয় আগুন না জ্বলুক,
মানুষ কী মরে যায়? পেটে
দুটো ডাল-ভাত না জোটে যদি!
সময় স্বল্প, বিশ্বাস কি অনিশ্চিত দমে!
পুরো সপ্তাহ জুড়ে-শহরময় ঘুরে ঘুরে,
কাটাই ভয়ে ভয়ে- এই বুঝি বড়ই অসময়ে
করলো পাকড়াও এক নির্ভীক নিষ্ঠুর যমে!
কি হয় একদিন তুমি গা ঘেঁষে বসলে?
যাবেই তো দিন- যাচ্ছে যেমন…
থাকুক কিছু স্মৃতি
এই যেমনটি এখন তুমি মিষ্টি করে হাসলে!
কি হয় সুবাসিত ঘরে আলোটুকু নিভালে?
কি এমন হয়-
যদি রাতে দেখি দিনের আলো! তুমি কেন
অর্ধজীবন এইভাবে আড়ালে থেকেই হারালে?




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest