প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির মৃত্যু প্রশ্নে দেশটির ৩০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো।
বোরেল বলেন, ‘আমরা আলেক্সি নাভালনি হত্যায় জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছি।’ খবর এএফপির।
রাশিয়ার বিরোধী নেতা নাভালনি গত ফেব্রুয়ারিতে আর্কটিক কারাগারে মারা যান। সেখানে তাকে চরম অবহেলায় বন্দি রাখা হয়েছিল।
ইইউ কর্মকর্তারা বলেন, ইউরোপীয় ইউনিয়ন নাভালনির চিকিৎসার জন্য দায়ী কারা কর্মকর্তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং তাদের সম্পদ জব্দ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পথ অনুসরণ করবে। আগামী কয়েক দিনের মধ্যে ইইউর নিষেধাজ্ঞা আরোপের আওতায় যারা আছেন, তাদের নাম প্রকাশ করা হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে দেশটির নেতা ভ্লাদিমির পুতিন নতুন করে ছয় বছর মেয়াদে ক্ষমতায় আসার দাবি করার পর নাভালনির মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের এই চুক্তি করল ইউরোপীয় ইউনিয়ন। পশ্চিমা বিশ্ব রাশিয়ার এমন পাতানো নির্বাচনের কঠোর সমালোচনা করেছে।
বোরেল বলেন, ‘আমরা দেখেছি, এটি একটি প্রহসনের নির্বাচন ছিল। এই নির্বাচনে মতপ্রকাশের কোনো স্বাধীনতা ছিল না।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest