প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
স্পোর্টস ডেস্ক : কয়েক মৌসুম ধরেই গুঞ্জন পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এবার সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে।
মাদ্রিদের সংবাদমাধ্যম মার্কা সহ বেশ কিছু স্প্যানিশ সংবাদমাধ্যদের দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী পাঁচ মৌসুম থাকছেন এমবাপে।
সোমবার মার্কার এক প্রতিবেদনে জানা যায়, সপ্তাহ দুই আগেই এমবাপের সঙ্গে চুক্তির বিষয়টি শেষ করেছে রিয়াল। আর এই চুক্তিটা হয়েছে পাঁচ বছরের জন্য। অর্থাৎ সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী পাঁচটি মৌসুম খেলবেন এই ফরাসি। তবে মৌসুম শেষে পিএসজি ছাড়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে মার্কা।
প্রতিবেদনে তারা জানিয়েছে, গত জানুয়ারি থেকেই এমবাপ্পের সঙ্গে যোগাযোগ করে রিয়াল। এমবাপ্পের সম্মতি পাওয়ার পর তার সঙ্গে কথাবার্তা শুরু হয়। পিএসজিতে এতদিন যে বেতেন পেতেন রিয়ালে সেই বেতনই পাবেন এমবাপ্পে।
রিয়ালে মৌসুম প্রতি এমবাপ্পে বেতন হবে ১৫ থেকে ২০ মিলিয়ন ইউরো। তবে সাইনিং বোনাস ও অন্যান্য বোনাস সহ প্রায় ৫০ মিলিয়ন ইউরো আয় করবেন এই ফরাসি তারকা। সেক্ষেত্রে এই ফরাসি তারকাই হচ্ছেন রিয়ালের সবচেয়ে দামি ফুটবলার।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest