প্রকাশিত: ৫:৫৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে তার পাসপোর্ট সমর্পণ করতে হয়েছে। ২০২৩ সালে ব্রাজিলের কংগ্রেসে সমর্থকদের তাণ্ডব চালানোর বিষয়ে তদন্তের মধ্যেই তাকে পাসপোর্ট জমা দিতে হলো।
পুলিশ বলসোনারোকে তার বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে নির্বাচনে হেরেও ক্ষমতায় থাকার ব্যর্থ ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছে।
বলসোনারোর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলছেন, এ অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার রাজনৈতিক দলের প্রধানকেও আটক করা হয়েছে।
২০২২ সালের অক্টোবরে নির্বাচনে পরাজিত হওয়ার পর বলসোনারোকে ক্ষমতায় রাখার ষড়যন্ত্রে তারা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
তাদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, তারা নির্বাচনী ব্যবস্থা নিয়ে সন্দেহ ছড়িয়েছিলেন, যা সমর্থকদের উসকে দিয়েছিল। তারা দাবি করেন, বলসোনারোকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছিল।
কংগ্রেসে যখন তাণ্ডব চলে তখন বলসোনারো যুক্তরাষ্ট্রে ছিলেন। বৃহস্পতিবার সাবেক এ প্রেসিডেন্ট দোষ অস্বীকার করেন। তিনি বলেন, এক বছরের বেশি সময় আগে থেকে আমি সরকারে নেই। এরপর থেকে আমি অব্যাহতভাবে নিপীড়নের স্বীকার।
বলসোনারো ২০২৩ সালের মার্চে ব্রাজিলে ফিরে আসেন। ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা নিয়ে ভিত্তিহীন সন্দেহ প্রকাশ করায় তিনি আট বছরের জন্য নিষিদ্ধ হন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest