প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাটনার একটি আদালত ভবনে পুলিশের সামনেই খুনের মামলার এক কারাবন্দি আসামিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই অভিযুক্ত খুনিকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশের সিকান্দারপুরের বাসিন্দা অভিষেক কুমার হত্যাসহ কয়েকটি মামলার আসামি। তিনি নগরীর বিউর কারাগারে বন্দি ছিলেন। শুক্রবার তাকে আদালতে হাজির করার কথা ছিল। এদিন অভিষেক কুমারকে দানাপুর আদালতে নিয়ে যাওয়ার সময় দুজন লোক তার ওপর হামলা চালায় এবং তাকে গুলি করে হত্যা করে।
এ সময় আদালত চত্বরে উত্তেজনা দেখা দেয়। ঘটনার পরপরই খুনিদের মোকাবিলা করে পুলিশ তাদের গ্রেফতার করে। ওই এলাকা থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলাকারীরা মুজাফফরপুরের।
পাটনা পশ্চিমের পুলিশ সুপার (এসপি) রাজেশ কুমার বলেন, হামলাকারীদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। হত্যার জন্য কারা তাদের পাঠিয়েছে এবং এ খুনের পেছনের কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি আরও বলেন, ২০১৯ সালেও দানাপুর আদালতের বাইরে একজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। বিচারাধীন বন্দিদের আদালতে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা করলে তিনি নিত হন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest