প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার কৃতিসন্তান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দেশের প্রথিতযশা হৃদ্রোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক ছিলেন দেশের একজন প্রথিতযশা হৃদ্রোগ বিশেষজ্ঞ। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের হৃদরোগীদের কল্যাণে যেমন অবদান রেখেছেন, তেমনি সমাজের বিভিন্ন ক্ষেত্রেও ছিলো তাঁর সরব পদচারণা। ডা. আব্দুল মালিকের জ্ঞান ও প্রজ্ঞায় দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপকৃত হয়েছে।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, এতো বড় মাপের একজন মানুষ হওয়া সত্বেও ব্রিগেডিয়ার আব্দুল মালিকের ভেতরে সামন্যতম অহংকার ছিলো না, তিনি তাঁর জন্মস্থান সিলেটের মানুষদের আলাদা সম্মান করতেন। তাঁর মৃত্যুতে দেশের অনেক বড় ক্ষতি হলো।
উলেখ্য, সিলেটের কৃতিসন্তান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দেশের প্রথিতযশা হৃদ্রোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক মারা গেছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় তার প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest