প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩
অনলাইন ডেস্ক : গাজীপুর মহানগরীর আদাবৈ এলাকায় নিজ বাসার মেঝে থেকে হাত-পা বাঁধা অবস্থায় রুবিনা খাতুন (২৯) নামে এক বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।
গাজীপুর মহানগরীর আদাবৈ এলাকার আব্দুস সালামের মেয়ে রুবিনা খাতুন দীর্ঘদিন ধরে ওই পার্লার চালাতেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, ওই নারী তার বাড়ির পাশে একটি বিউটি পার্লার চালাতেন। পার্লারের সঙ্গে একটি কক্ষে তিনি রাতে থাকতেন। রোববার রাতে রুবিনার মা খাবার দিতে গিয়ে মেয়েকে হাত-পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সংবাদ পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest