প্রকাশিত: ৬:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২২
নিউজ ডেস্ক : সিলেটে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন।
বড়দিন উপলক্ষে আজ রোববার সকালে নগরীর নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চে সুধীজনদের মিলনমেলা বসে। সেখানে কেক কাটা হয়।
কেক কাটা অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটে দায়িত্বরত ভারতের সহকারী হাইকমিশন নিরাজকুমার জসওয়াল, চার্চের কার্যনির্বাহী কমিটির সভাপতি ঢিকন নিঝুম সাতমা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর শাহানারা বেগম শাহানা, রেভা. ফিলিপ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, আজ সকালে চার্চে বিশেষ উপাসনার আয়োজন করা হয়। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়।
প্রেসবিটারিয়ান চার্চে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনের ভিড়ও দেখা গেছে।
র্যাব-পুলিশসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে চার্চে উপহার প্রদান করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest