প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশের ইমার্জিং দল। এই দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে রয়েছেন ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করা রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকীরা। আছেন মারুফ মৃধা, রিপন মন্ডলের মতো নিয়মিত পারফর্মাররাও। এছাড়া আরও সুযোগ পেয়েছেন ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, আইচ মোল্লা ও প্রীতম কুমাররা।
আগামীকাল ২০ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। ২৭ মে দ্বিতীয় চার দিনের ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
এর আগে সফরকারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ ইর্মাজিং দল।
বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড
শাহাদাত হোসেন দিপু (অধিনায়ক), ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আইচ মোল্লা, প্রীতম কুমার, মঈন খান, শফিকুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, নাঈম আহমেদ, মারুফ মৃধা, রিপন মন্ডল ও মেহেদী হাসান।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest