প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫
রোহিত শর্মা, রিতিকা সাজদেহ এবং যুবরাজ সিং
স্পোর্টস ডেস্ক : বোরিভালি ক্রিকেট স্টেডিয়ামের পিচে হাঁটু গেড়ে বসে রিতিকা সাজদেহকে প্রেম নিবেদন করেছিলেন ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। ২০১৫ সালে রিতিকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। দুই সন্তান নিয়ে এখন রিতিকার সঙ্গে সুখের সংসার রোহিতের। তবে তাদের প্রেম আর পরিণয়ের গল্প এত সহজ ছিল না।
মুম্বাইয়ের একটি স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থার অন্যতম কর্ণধার ছিলেন রিতিকা। সে সূত্রে ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিংয়ের সঙ্গে যোগাযোগ ছিল তার। যুবরাজ সহ ভারতের বেশ কয়েকজন শীর্ষ ক্রিকেটার রিতিকাদের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। একসময় যুবরাজকে রাখি পড়িয়ে ভাই বানিয়ে নেন রিতিকা।
সে প্রতিষ্ঠানের কাজে পরে রোহিত শর্মার সঙ্গেও যোগাযোগ করতে হয় রিতিকাকে। যুবরাজের মাধ্যমেই তখন রোহিতের দেখা পেয়েছিলেন তিনি। শুরুতে তাদের যোগাযোগ পেশাগত বিষয়ে সীমাবদ্ধ থাকলেও ক্রমেই তা প্রেমের দিকে বাঁক নেয়।
যুবরাজ তখন রিতিকার সঙ্গে রোহিতের সম্পর্ক আঁচ করতে পেরেছিলেন। একপর্যায়ে রোহিতকে রীতিমত সতর্কও করে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, রীতিকা তার বোন। কথাবার্তা যেন পেশাগত বিষয়েই সীমাবদ্ধ থাকে। রিতিকাকেও তিনি একইভাবে সতর্ক করে দেন।
পরে এক সাক্ষাৎকারে রোহিতই বলেছিলেন, ‘যুবিভাই আমাকে কঠোর ভাষায় পরিষ্কার বলেছিলেন যে,রীতিকার থেকে দূরে থাকতে। প্রয়োজন ছাড়া কথাবার্তা না বলতে।’
কিন্তু রোহিত এই নিষেধ কানে তোলেননি। ২০০৮ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা হতেই যুবরাজের কথা ভুলে দুজনে ভালো বন্ধু হয়ে ওঠেন। বিভিন্ন ছুতোয় ঘন ঘন দেখা করতেন। পরে বোরিভালি স্পোর্টস ক্লাবে প্রেম নিবেদন এবং পর বিয়ের মাধ্যমে সম্পর্ক পরিণতি পায় তাদের।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest