প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫
স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে আয়োজিত হবে ম্যাচটি।
ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করছে বাংলাদেশ। সেখানেই সৌদি ক্লাব আল ওয়েদাতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।
ফেডারেশন এই খেলার ছবি-ফলাফল সরাবরহ করেনি ক্লোজড ডোর হওয়ায়। সৌদি আরবে ক্যাম্প শেষে আগামী ১৭ তারিখ বাংলাদেশে ফিরবে দল। এর আগে আরও একটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। দলের কোচ হ্যাভিয়ের কাবরেরার প্রত্যাশাও তেমনটাই। দেশে ফিরে ২০ তারিখ ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ। এর মধ্যে আর কোনও প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা আপাতত নেই বাফুফের।
এবারের বাংলাদেশ দলের অন্যতম আকর্ষণ ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশী ফুটবলার হামজা চৌধুরী এবং ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। ফাহমেদুল সৌদি আরবে দলের সঙ্গে ক্যাম্প করছেন। অন্যদিকে হামজা যোগ দিবেন ১৮ তারিখ।
হামজা যোগ দেওয়ার পর বাংলাদেশ দল কোনও প্রীতি ম্যাচ খেলতে পারলে দলের সঙ্গে তার বোঝাপড়া আরও ভালো হতো বলে মনে করেন ফুটবল সংশ্লিষ্টরা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest