প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্ক : এবার শুধু সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময় এ বাহিনীর ৪৮ ব্যাটালিয়নের কয়েকটি বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।
৪৮ বিজিবি জানায়, তাদের দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই এবং কালাসাদেক বিওপি’র জোয়ানরা পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ শাড়ি, থান-কাপড়, রিপিটার, ডুপ্লেক্স, রেডিও সেট, কম্বল, ক্রিম, জিরা, চিনি, ঔষধ, আপেল, কমলা ও বিভিন্ন প্রকার প্রসাধনী আইটেম এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন জব্দ করেন। এসবের বাজারমূল্য ৩ কোটি ৩৫ লাখ ৮ হাজার ৮৯০ টাকা।
৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- সীমান্ত সুরক্ষা নিশ্চিতে ও চোরাচালান রোধে বিজিবি এমন অভিযান অব্যাহত রাখবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest