প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্ক : ভারতে দুই বছর কারাভোগের পর বাংলাদেশে ফিরলেন ২৪ নারী ও পুরুষ। বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে তাদের গ্রহণ করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১ জন নারী ও ১৩ জন পুরুষ রয়েছেন।
পাচারের শিকার এসব নারী-পুরুষের বাড়ি নড়াইল, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কক্সবাজার, পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে।
ফেরত আসাদের মধ্যে মাহানা খাতুন জানান, তারা ভালো চাকরির আশায় আড়াই বছর আগে দালালের খপ্পরে পড়ে অবৈধপথে ভারতে যান। অবৈধভাবে অনুপ্রবেশ করার অপরাধে কলকাতা পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সাজার মেয়াদ শেষে সেখান থেকে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজস্ব শেলটার হোমে রাখে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া জানান, এদের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করা হয়েছিল। বেনাপোল উপজেলা প্রশাসন ও ইমিগ্রেশনের পক্ষ থেকে তাদের গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেখান থেকে ‘রাইটস যশোর’ নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে তাদের শেলটার হোমে নিয়ে যায়। সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান রাইটস যশোরের ফিল্ড অফিসার তৌফিক জামান।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest