প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪
ইহা সত্য নহে যে,”জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা নামধারী আব্দুল বাসিত মারুফের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ দাখিল। গত ১১ সেপ্টেম্বর নারী সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র কোতোয়ালী থানায় এই অভিযোগ দাখিল করেন বাবলী বেগম”।প্রকৃত ঘটনা অন্যরকম,সামান্য বিষয়কে কেন্দ্র করে বাবলী বেগম ও তার পরিবার সময়ে সময়ে বিভিন্ন মানুষকে জিম্মি করে নারী শিশু মামলা সহ বিভিন্ন প্রকার মামলা করে মানুষকে হয়রানি করার অনেক ডকুমেন্ট রয়েছে।
জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা তৈরি করে আব্দুল বাছিত মারুফ কে একটি রাজনৈতিক দলের রোষানলে ফেলে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করাই মূলত বাবলী পরিবারের উদ্দেশ্য।আব্দুল বাছিত মারুফ কখনও কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় কিংবা কখনও কোনো ছাত্রলীগ নেতা ছিলেন না এবং তার পরিবারের কেউই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়।
সিলেট নগরীর মুন্সি পাড়ার বর্তমান বাসিন্দা বাবলী বেগম এর দায়ের করা মিথ্যা মামলায় আব্দুল বাছিত মারুফ ও তার পরিবার আর্থিক ও সামাজিকভাবে চরম হেয় প্রতিপন্ন ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।মামলার অভিযোগে যেভাবে মামলা সাজিয়েছেন বাদীনি বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট টেনে নিউজ করা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর।প্রকাশিত নিউজের বিভিন্ন অংশে শব্দ ও বাক্য প্রয়োগে অশালীন কথাবার্তা,গালিগালাজ সহ অসত্য ও মানহানিকর ভাবে সাজানো হয়েছে।যাহা মানবাধিকার লংঘনের শামিল।মারুফ বর্তমান মামলায় জামিনে রয়েছেন,তার জামিন বাতিল করে তাকে ক্ষতিগ্রস্হ করার হীন প্রচেষ্টায় ষড়যন্ত্র চলছে।প্রকৃত সত্য জেনে বিস্তারিত সত্যের আলোকে নিউজ প্রকাশ করার জন্য সাংবাদিক মহলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন আব্দুল বাছিত মারুফ এর পিতা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার রসুলগন্জ গ্রামের বাসিন্দা মানিক মিয়া।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest