প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪
নিউজ ডেস্ক : দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সিলেটে ৩ ছাত্রদল নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, ইউনিয়ন ছাত্রদল নেতা কামরুল ইসলাম ও জুনেদ আহমদ।
বুধবার (৪ সেপ্টেম্বর) সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত পত্রে তাদের বহিস্কারের বিষয়টি জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট প্রমাণাদি ইতিমধ্যে জেলা ছাত্রদলের নিকট পৌছেছে। অতএব দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট প্রমাণাদির ভিত্তিতে ৩ নং তেলিখাল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, কামরুল ইসলাম ও জুনেদ আহমেদকে পদ থেকে সাময়িক বহিস্কার করা হইলো। সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বুধবার এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে পত্রে উল্লেখ করা হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest