প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৪
নিউজ ডেস্ক :: এক যুগ থেকে নিখোঁজ বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। নিখোঁজ হলেও সিলেট বিএনপির রাজনীতিতে সবসময় ‘দৃশ্যমান’ তিনি। নানা সময় আলোচনায় এসেছে তার নাম। আবারও তুমুল আলোচনায় তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটজুড়ে আলোচনায় নিখোঁজ বিএনপির এই বিএনপির প্রভাবশালী নেতা।
ইতোমধ্যে তার মুক্তি চেয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জোড় দাবি তুলেছেন। তার নির্বাচনী এলাকা বিশ্বনাথ-ওসমানীনগরেও সরকার পতনের পর বিজয় মিছিলে ইলিয়াস আলীর মুক্তি স্লোগান দেন। তারা বলছেন, ইলিয়াস আলী সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের ‘আয়নাঘরে’ বন্দি রয়েছেন।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ‘নিখোঁজ’ ইলিয়াস আলীকে সুস্থ্য অবস্থায় মুক্তির দাবিতে সিলেটে নানা কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি। এছাড়াও সিলেটের বিভিন্ন উপজেলায় একই কর্মসূচি পালন হয়েছে।
এব্যাপারে ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপির চেয়ারর্পাসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেন, আয়না ঘরের অনেকে ফেরত আসছে। আমার স্বামীকে ফিরিয়ে দিন। আমরা তাকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি করছি।
মঙ্গলবার (৬ আগস্ট) সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, রাজনৈতিক রোষানলে পড়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীসহ যেসকল নেতাকর্মী গুম হয়েছেন তাদেরকে ফিরিয়ে দেয়ার জোড় দাবি করছি। পাশাপাশি দীর্ঘ ১৫ বছরে দলের যেসব নেতাকর্মী ও ছাত্রজনতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের অভিলম্বে নিঃশর্ত মুক্তি ও সকল মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। পরদিন মহাখালী সাউথ পয়েন্ট স্কুলের সামন থেকে পরিত্যক্ত অবস্থায় তার ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ। এরপর বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, সরকার ইলিয়াসকে গুম করে রেখেছে। তার মুক্তি চেয়ে সারাদেশে কর্মসূচি পালন করে বিএনপি। সিলেটেও কঠোর আন্দোলন গড়ে তোলে দলটি। হরতাল-অবরোধ চলাকালে বিশ্বনাথে পুলিশের গুলিতে মারা যান তিন বিএনপি কর্মী। এক পর্যায়ে আন্দোলন স্থবির হয়ে যায়। থমকে যায় আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্ধার তৎপরতাও। এরপরও অপেক্ষার প্রহর গুনেন পরিবার ও দলের নেতাকর্মীদের।
সর্বশেষ সিলেট জেলা বিএনপির র্পূনাঙ্গ কমিটিতে তাকে ১ নম্বর সদস্য রাখা হয়। এরআগেও তাকে একই পদে রাখা হয়েছিলো।
এদিকে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন করে পরিবার। এতে বলা হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার স্বামীকে অবৈধ ভাবে আটকে রেখেছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest