প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৪
ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক :সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিন রবিবার (৪ আগস্ট) সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগে মহানগরসহ প্রায় পুরো সিলেট ছিলো অগ্নিগর্ভ। জেলার গোলাপগঞ্জে গুলিতে ৬ জন নিহত হয়েছেন।
আজ সোমবারও (৫ আগস্ট) সিলেটের কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা ২টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।
সোমবার দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সিলেট মহানগরের জিন্দাবাজার, চৌহাট্টা ও দরগাহ গেইট এলাকায় এসব সংঘর্ষ ঘটে। এসময় অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া পুলিশের মিস ফায়ারে বিশেষ বাহিনীর (সিআরটি) ৩ পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
জানা গেছে, দুপুর ১টার দিকে মহানগরের চৌহাট্টায় আন্দোলনকারীরা জড়ো হলে পুলিশ গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দিতে চাইলে তারা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় দুপক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে জিন্দাবাজার ও দরগাহ গেট এলাকায়। এসময় জিন্দাবাজার পয়েন্টে দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest