প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেট থেকে ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেসের চলন্ত ট্রেনে এক তরুণী (২০ বছর) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
আজ বুধবার (২৬ জুন) ভোরে সিলেট-চট্রগ্রাম রেলপথের লাকসাম এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে পুলিশের পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে রাতে ছেড়ে আসার পর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার সময় ট্রেনটি লাকসাম এলাকা পার হচ্ছিল। মূলত ক্যাটারিং সার্ভিসের তিন কর্মী ওই তরুণীকে খাবার গাড়িতে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী তরুণী। মঙ্গলবার রাত ১০ টাকায় সিলেট থেকে ছেড়ে আসার পর ট্রেনটি বুধবার সকাল ৮টায় চট্টগ্রাম স্টেশন পৌঁছায়।
ধর্ষণ শিকার তরুণী আত্মীয়দের সঙ্গে ভৈরবে থাকলেও তার বাড়ি বান্দরবান জেলায়।
এই ঘটনায় আটককৃত তিনজন হলেন- খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তিন কর্মী মো. জামাল (২৭), মো. শরীফ (২৮) ও মো. রাশেদ (২৭)।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest