প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মে ২৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বাতিল ঘোষণা করেছেন মেয়র আনোয়রুজ্জামান চৌধুরী।
আজ শুক্রবার (২৪ মে) রাত ৯টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সম্প্রতি সিলেট নগরী উত্তপ্ত হয়ে উঠেছিল হোল্ডিং ট্যাক্স কে কেন্দ্র করে। ট্যাক্স বেড়েছিল কোথাও সহস্রগুণ, কোথাওবা কয়েকশ’ গুণ! এমন পরিস্থিতে প্রতিবাদ উঠছিল বিভিন্ন মহল থেকে।
আর মেয়র আনোযারুজ্জামান চৌধুরী শুরু থেকেই বলেছিলেন, জনগনের বিপক্ষে যায় এমন কোনো সিদ্ধান্তের কাগজে তিনি সই করবেন না। শেষ পর্যন্ত তিনি তার কথা রেখেছেন।
শুক্রবার সন্ধ্যা থেকে নগরভবনে তার পরিষদকে নিয়ে সাধারণ সভায় বসেছিলেন মেয়র। সেখানে দীর্ঘ আলোচনার পর তিনি পরিষদের সদস্যদের নিয়ে পৌঁছান সিলেট জেলা পরিষদ মিলনায়তনে। সেখানে সিটি কর্পোরেশনের উদ্যোগে আগে থেকেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
মেয়র সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েই জানান, আগের মেয়র আরিফুল হক চৌধুরীর সময়ে করা এই হোল্ডিং ট্যাক্স রি-অ্যাসেসমেন্ট নগরবাসীর কষ্ট লাঘবের জন্য তিনি ও তার পরিষদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।
সাংবদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিসিক মেয়র বলেন, আপাতত এই অ্যাসেসমেন্ট বন্ধ থাকবে। আবার নতুন করে তা করা হবে। সেক্ষেত্রে রোজশাহী বা খুলনার মতো সিটির সাথে সামঞ্জস্য রেখে তা করা হবে।
তিনি আরও বলেন, আমাদের কাউন্সিলরবৃন্দসহ নগরীর প্রতিটি এলাকার সচেতন মানুষের সাথে আলাপ আলোচনা করেই হোল্ডিং ট্যাক্স রি-অ্যাসেসমেন্ট করা হবে।
তিনি আবারও বলেন, আমি জনগনের ভোটে নির্বাচিত মেয়র। জনগনের প্রতিপক্ষ নই। সুতরাং জনগনের কষ্ট হয় এমন কোনো কাজ বা এমন কোনো সিদ্ধান্ত আমার দ্বারা বাস্তবায় হবেনা।
ইতিমধ্যে যারা নতুন অ্যাসেসমেন্ট অনুযায়ী ট্যাক্স প্রদান করেছেন তাদের মূল্যবান অর্থ পরবর্তিতে নতুনভাবে সমন্বয় করারও ঘোষণা দিয়েছেন সিসিক মেয়র।
তিনি নগরবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest