প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগের গত ১৫-১৬ বছরের গুম, খুনসহ সকল জুলুম-অত্যাচারের জবাব দেব। আওয়ামী লীগ অদম্য হলেও আমরা অদম্য হবো না।
বুধবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ মহানগর ও টাঙ্গাইল জেলার কর্মশালায় এক সঙ্গেই প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
তারেক রহমান বলেন, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ হবে। গণতন্ত্র ও ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। ভোটের মাধ্যমে সমর্থন পাওয়া আস্থার প্রতীক। বিএনপির সমাবেশে ভিড় থাকে তা জনগণের আস্থার প্রকাশ। এই আস্থা ধরে রাখতে হবে।
এসময় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের ৩১ দফা সংক্রান্তে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বিএনপির মিডিয়া সেলের সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, বিএনপি নেতা হালিমা আক্তার আরবী, শাম্মী আক্তার, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনি প্রমুখ।
অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest