প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সিলেটের আদালতে দায়ের করা দুটি রাষ্ট্রদ্রোহ মামলা খারিজের পর আনন্দ মিছিল করেছে জেলা-মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন।
রবিরার (১ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগরের কোর্ট পয়েন্ট এলাকায় এ আনন্দ মিছিল হয়। মিছিলে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ২০১৪ সালে দায়ের করা রাষ্ট্রদ্রোহের দুটি মামলা খারিজ করেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩ আদালতের বিচারক ছগির আহমদ।
২০১৪ সালের ২২ ডিসেম্বর সিলেট জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ চৌধুরী এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শামীম মোল্লা বাদী হয়ে মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে পৃথক দুই মামলা করেন।
মামলা দুটিতে অভিযোগ করা হয়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিরোধিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করেন।
সে সময় আদালত মামলা দুটি গ্রহণ করে সরকারের অনুমোদনক্রমে তদন্ত প্রতিবেদন দাখিল করতে শাহপরান থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে পরবর্তী সময়ে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেন। এর ভিত্তিতে একটি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালের ১৮ এপ্রিল মামলার প্রসেস দাখিলের জন্য বাদী পক্ষকে নির্দেশ দেন আদালত। কিন্তু এরপর থেকে মামলার বাদী আদালতে হাজির হননি এবং প্রসেসও দাখিল করেননি। এরই প্রেক্ষিতে আদালত মামলা দুটি খারিজ করে দিয়েছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest