প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটে রেডবুল নামক ভারতীয় কোমল পানীয়ের দেড় হাজার ক্যানসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সিলেটের এয়ারপোর্ট থানার একদল পুলিশ ইলেকট্টিক সাপ্লাই রোডে একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে এসব ক্যানসহ আটক করে।
আটক মো. ছরোয়ার আহমদ (৪৪) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।
আটককালে তার কাছ থেকে ৩ লক্ষ ২ হাজার ৪০০ টাকার ১৫১২টি ক্যান রেডবুল জব্দ করে পুলিশ।
পরে ছরোয়ারের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়।
এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest