প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটের সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
সোমবার (১৪ অক্টোবর) ভোর ৫টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গোয়াইনঘাটের ছৈলখাল এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র আহবানে এই অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
অভিযানে ৭০০টি কাঠের নৌকা, ৯ লক্ষ ৬৬ হাজার ঘনফুট বালু, ১০ হাজার ঘনফুট পাথর ও ২টি পাথর ভাঙ্গা মেশিন জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক থানায় মামলা দায়েরের বিষয়টি চলমান রয়েছে। জব্দকৃত মালামাল গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest