প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : ইউনিসেফের অর্থায়নে ও টেকনিকাল সহযোগিতায় এনজিও প্রতিষ্ঠান ‘সুশীলন’শিশু ও কিশোর কিশোরীদের কল্যাণ, অধিকার এবং ক্ষমতায়নে সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্প সিলেটে বাস্তবায়ন করছে ।
প্রকল্পের উদ্দেশ্য; বাল্যবিবাহ বন্ধ, শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, ইপিআই টিকাদান কভারেজ বাড়ানো, অসংক্রামক রোগ প্রতিরোধ, পুষ্টি, শিক্ষা এবং শিশু ও কিশোর—কিশোরীদের চারপাশের সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তা মোকাবেলায় ইতিবাচক আচরণের মাধ্যমে পরিবার ও কমিউনিটিকে সক্রিয় করা। এরই ধারাবাহিকতায় গত ০২ অক্টোবর বুধবার সিলেট সিটি কর্পোরেশন হল রুমে শিশুর প্রতি সহিংসতা, বাল বিবাহ প্রতিরোধ, শিশুর শুরক্ষা, স্বাস্থ্য সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে জনগণের জ্ঞান, মনোভাব, বিশ্বাস এবং চর্চা বিষয়ক গবেষণা প্রাপ্ত তথ্য উপস্থাপনা ও আলোচনা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের ফোকাল পার্সন মো: আবু নওশের আলি সুমনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। গবেষণা প্রাপ্ত তথ্য উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী জনাব মো: আলমগীর মিয়া। উক্ত সভায় সভাপতিত্ব করেন, সিলেট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব শাহিনা আক্তার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও মূল্যবান মতামত ও দিক নির্দেশনা তুলে ধরেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা
ডা. জাহিদুল ইসলাম, সিলেট জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক তপন কান্তি ঘোষ, সিলেট জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনির, সিলেট ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর। এছাড়াও অলোচনা করেন ইউনিসেফ সিলেট অফিসের এসবিসি কনসাল্টেন্ট শেখ আলী হায়দার আজম, সুশীলন-এর উপ-নির্বাহী প্রধান মোঃ নাসির উদ্দিন ফারুক, সহকারি পরিচালক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest