প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : সিলেট ৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিবের দক্ষিণ সুরমার অফিসে ভাঙচুর ও অফিসের সামনে রাখা মোটরসাইকেলে অগ্নিসংযোগ চালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৪ আগস্ট) বেলা দুইটার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ অফিসে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাবিবুর রহমান হাবিবের ব্যক্তিগত সহকারী জাহেদ আলী।
জানা যায়, রোববার বেলা দুইটার দিকে একদল দুর্বৃত্ত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের অফিসে হামলা চালায়। হামলাকারীরা অফিসের গ্লাস, চেয়ার ও সার্টার ভাঙচুর করে। এ সময় অফিসের সামনে থাকা প্রায় ১৫টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ ব্যাপারে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের ব্যক্তিগত সহকারী জাহেদ আলী বলেন, রোববার বিকেলে দুর্বৃত্তরা চন্ডিপুলস্থ অফিসে হামলা চালিয়েছে। এসময় অফিস বন্ধ থাকলেও অফিসের সামনে রাখা প্রায় ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, হামলা ও ভাঙচুরের বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest