প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪
অনলাইন ডেস্ক : সিলেটে চলছে তীব্র গরম। এই তীব্র গরমে সিলেট মহানগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টার শপিং মলের সামনে মাথা ঘুরে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে মো. শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক মারা গেছেন।
সিটি শপিং মলের নিরাপত্তা কর্মী বলেন, জিন্দাবাজারস্থ সিটি শপিং মলের সামনে ফুটপাতে মাথা ঘুরে পড়ে যান। আমরা তাকে সিটি সেন্টারের সামনের খালি জায়গায় নিয়ে আসি এবং পানি পান করাই। তার সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে তার স্বজনের সাথে যোগাযোগ করা হলে স্বজনরা এসে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে যান।
তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমেদের ছেলে।
শফিকুল ইসলামের বড় ভাই মো. জহিরুল ইসলামের জানান- তার ভাই (শফিকুল) মারা গেছেন। তারা সিটি সেন্টার থেকে উদ্ধার করে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন বলেন- খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্ন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী তার টিম নিয়ে সিটি সেন্টারে গিয়ে ওই যুবককে পান। এবং তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest