প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
অনলাইন ডেস্ক : মিয়ানমারের বন্দুকের গুলি যখন গায়ের ওপর লাগছে, ঘরের কাছে পড়ছে— এটি খুব ভালো লক্ষণ নয়। বাংলাদেশের সীমান্তে বলে মিয়ানমারে সৃষ্ট সংকটের জন্য আমরা বহুলভাবে সাফার করব।
শুক্রবার ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ অনুষ্ঠানে রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন।
ড. ইউনূস মনে করেন, এটি একটি ব্যাপক বিষয়, বড় বিষয়। শুধু রোহিঙ্গা না, পুরো বার্মা বা পুরো মিয়ানমারই একটা জটিল জিনিস। বাংলাদেশের সীমান্তে বলে এটার জন্য আমরা বহুলভাবে সাফার করব।
এই সংকট থেকে উত্তরণের পথও বাতলে দিয়েছেন ড. ইউনুস, এখন থেকেই ঠিক করতে হবে, আমরা কীভাবে এটার নিষ্পত্তি করতে পারি। যারা পৃথিবীর বিভিন্ন নীতিমালা গ্রহণ করেন এগুলো সমাধানের জন্য, সেই উদ্যোগটা আমাদের নিতে হবে। আমরা শুধু দর্শক হিসেবে থেকে গেলে হবে না। আমাদের অ্যাকটিভ অ্যাকশনে যেতে হবে।
ঘরের কাছে এসে বন্দুকের গুলি যখন আমাদের গায়ের ওপর লাগছে, আমাদের ঘরের কাছে পড়ছে— এটি খুব ভালো লক্ষণ না, এমন মন্তব্য করে ড. ইউনূস বলেন, কাজেই লক্ষণ থাকতে থাকতেই এটা সমাধানের জন্য যে পরিমাণ উদ্যোগের দরকার, সেই পরিমাণ উদ্যোগ আমাদের নিতে হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest