প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : সড়ক ও ফুটপাত দখল করে বসা মাছের বাজারের সংবাদের জন্য ভিডিও ফুটেজ নিতে গিয়ে হেনাস্তার শিকার হয়েছেন এক সাংবাদিক। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল এগারোটার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেটে দেশ টিভির ভিডিও জার্নালিস্ট শ্যামানন্দ শ্যামলের সাথে এই ঘটনা ঘটে।
জানা যায়, সড়ক ও ফুটপাত দখল করে বসা মাছের বাজারের সংবাদের জন্য ভিডিও ফুটেজ নিতে সাথে এক সহকর্মীকে নিয়ে দেশ টিভির ভিডিও জার্নালিস্ট শ্যামানন্দ শ্যামল মঙ্গলবার সকালে মদিনা মার্কেটে যান। এসময় কোন কারণ ছাড়াই ফুটেজ সংগ্রহ করতে নিষেধ আছে বলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা প্রদান করেন মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবলু আহমদ। শুরু হয় বাকবিতন্ডা। এক পর্যায়ে বাবলু আহমদ তার দলবল নিয়ে চড়াও হোন এ দুজন সাংবাদিকের ওপর। অফিসে তুলে নেওয়ার চেষ্টা করেন। হুমকি ধামকি সহ নানা ভাবে হেনস্তা করেন এ দুজন সাংবাদিকদের।
ঘটনার খবর পেয়ে সিলেটে কর্মরত সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক বাবলু আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
এ বিষয়ে দেশ টিভির ভিডিও জার্নালিস্ট শ্যামানন্দ শ্যামল বলেন, ‘মাছের বাজারের ভিডিও ফুটেজ সংগ্রহ করার পর আমি ব্যাংকে গিয়েছিলাম গ্যাসের ফি এর কার্ডে রিচার্জ করার জন্য। ব্যাংক থেকে বের হতে না হতেই বাবলু আহমদ তার দলবল নিয়ে আমার ওপর চড়াও হয়। আমাকে হুমকি দিতে থাকে যে কেন আমি মাছ বাজারের ভিডিও করেছি।’
এবিষয়ে সিসিকের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান বলেন, বিষয়টি শুনেছি, সাংবাদিকদের পেশাগত কাজে বাঁধা দেয়া কোন ভাবেই উচিৎ নয়। যদি কেউ এরকম করে থাকেন আশা করি বাজার কমিটি সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বসে এর একটি সুন্দর সমাধান করবেন।
এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ঘটনাটি জেনেছেন জানালেও অফিসিয়াল কোন বক্তব্য দিতে রাজি হননি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest