প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৪
নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে মাঝে মধ্যে দমকা বাতাস বয়ে যাচ্ছে। উত্তাল বঙ্গোপসাগরের প্রচণ্ড ঢেউ সুন্দরবনের বাগেরহাট উপকূলে আছড়ে পড়ছে। নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে বেড়েছে জোয়ারের পানি। তবে পানি আরও বাড়লে চিংড়ি ঘের ভেসে যাওয়ার আশঙ্কায় চাষিরা।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকে বাগেরহাটের আকাশ কখনো মেঘাচ্ছন্ন আবার কখনো রৌদ্রজ্জল দেখা যাচ্ছে। ঝড়ের আতঙ্ক কেটে যাওয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা উপকূলের দিকে ধেয়ে আসার খবরে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা বিরাজ করছিল। বিশেষ করে নদী পাড়ের মানুষের আতঙ্কের শেষ ছিল না। অনেকের আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় দানা বাংলাদেশ উপকূলে না আসায় স্বস্তি পেয়েছেন তারা।
জেলার মোংলা ও রামপাল এলাকার বেশ কয়েকজন চিংড়ি চাষি জানান, নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে আড়াই ফুট পানি বেড়েছে। পানি আরও বাড়লে চিংড়ি ঘের ভেসে যেতে পারে।
সুন্দরবন পূর্ব বিভাগের দুবলার চর জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, সুন্দরবনে মাঝে মধ্যে দমকা ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল হয়ে আছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বেড়েছে।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল-বিরুনী জানান, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বাগেরহাটের বিভিন্ন নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারে প্রায় দুই ফুট পানি বেড়েছে। তবে এখনো বিপৎ সীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের বাঁধ কোথাও ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানান তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest