প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩
অনলাইন ডেস্ক : ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশন সংশোধন আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এছাড়া মেয়র ও কাউন্সিলরদের ছুটি তিন মাস থেকে কমিয়ে একমাস করা হয়েছে।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক হয়। পরে বিকালে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
সচিব জানান, আইনের খসড়া অনুমোদন ফলে এখন থেকে একটি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার পর নতুন পরিষদ গঠন না হওয়া পর্যন্ত একজন প্রশাসক নিয়োগ দেওয়া হবে। শপথের পর নতুন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ১০ কার্য দিবসের মধ্যে দায়িত্ব নিতে হবে। অনেক ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলেও বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন আয়োজন করা হতো না। এখন মেয়াদ শেষ হলেই সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে।
স্থানীয় সরকার সিটি করপোরেশন আইনের সংশোধনীতে নীতিগত অনুমোদনের ফলে সচিব পদ পরিবর্তন করে নির্বাহী কর্মকর্তা পদ দেওয়া হয়েছে।
এছাড়া ড্রেনেজ ব্যবস্থা এখন থেকে সিটি করপোরেশন দেখবে। এতদিন ওয়াসা দেখতো এই ব্যবস্হা।
সিটি করপোরেশনের আওতায় কোনো ব্যক্তিমালিকানাধীন ডোবা নালা পরিষ্কার না করলে জরিমানার বিধান রাখা হয়েছে নতুন আইনে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest