প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৩
নিউজ ডেস্ক : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় একটি তালাবদ্ধ ঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (১ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুর গ্রামের সইয়ব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের টিম লিডার মো. নজরুল ইসলাম জানান, রাত সোয়া ১০টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়িটি তালাবদ্ধ ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বাড়ির লোকজন বিকেল পর্যন্ত রান্নাবান্না করে ঘর তালা দিয়ে মেয়ের শশুর বাড়িতে ইফতারি নিয়ে যান।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- চুলোয় থেকে যাওয়া আগুন থেকে বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিস্তারিত তদন্ত পরে জানা যাবে।
অগ্নিকাণ্ডে আনুমানিক ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মো. নজরুল ইসলাম।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest