প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। অভিনয়ের সূত্র ধরেই তাদের পরিচয়।
একটা সময় প্রেম, তারপর বিয়ে, সংসার ও সন্তান। তাদের বিয়ের বিষয়টি পাকাপাকি করেছিলেন ওমর সানীর মা ও মৌসুমীর নানী।
শনিবার (০৪ মার্চ) সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ২৮ বছর আগের সেই ঘটনা জানালেন ওমর সানী।
‘কুলি’খ্যাত এই নায়ক স্মৃতি রোমন্থন করলেন এভাবে- আজ থেকে ২৮ বছর আগে আমার প্রয়াত মা এবং নানি শাশুড়ি মিলে আমাদের বাসায় পড়ন্ত বিকেলে বিয়ে দিয়েছিলেন। আজকের এই দিনটিতে আমরা একসাথে হয়ে যাই। তারপর আমার শ্বশুর-শাশুড়ি বাবা-মা মিলে ২ আগস্ট অনুষ্ঠান করেন হোটেল শেরাটন আর রাওয়া ক্লাবে।
স্ট্যাটাসের সঙ্গে মৌসুমীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন ওমর সানী। বাকি জীবন একসঙ্গে সুন্দরভাবে কাটানোর প্রত্যাশা করে দোয়া চেয়ে এই নায়ক।
তিনি লেখেন, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, বাকি জীবন এই ভাবে কাটাতে পারি। শুভ বিবাহ বার্ষিকী মৌসুমী।
১৯৯৪ সালে পরিচালক দিলিপ সোম মৌসুমী-ওমর সানীকে নিয়ে নির্মাণ করেন ‘দোলা’। এরপর বেশ কিছু সিনেমায় তাদের একসঙ্গে দেখা গিয়েছে। সর্বশেষ এক্সেল ফিল্মসের ব্যানারে ‘সোনার চর’ সিনেমায় জুটি বাঁধেন এই তারকা দম্পতি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest