প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২
অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ এ দেশে মানবাধিকার লঙ্ঘন নয়, সুরক্ষা দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা।
বুধবার (১৪ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ এ দেশে মানবাধিকার লঙ্ঘন করে না, সুরক্ষা দেয়। আওয়ামী লীগ মানুষের অধিকার নিশ্চিত করে। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু জানে বেঁচে থাকাটাই তো মানবাধিকার না। আজকে আমরা খাদ্য নিরাপত্তা দিয়েছি, খাদ্য উৎপাদন বাড়িয়েছি, বিএনপি কত মেট্রিক টন খাদ্য উৎপাদন করেছে? এক কোটি ৬৯ হাজার মেট্রিক টন খাদ্য ছিলো। আমরা আজকে চার কোটি ৭২ লাখ টন খাদ্যশস্য উৎপাদন করছি। আমরা চালই তো উৎপাদন করছি চার কোটি চার লক্ষ মেট্রিক টন। গম, ভুট্টা সব আমরা উৎপাদন করছি। ’
শেখ হাসিনা বলেন, ‘মানুষকে আমরা বিনা পয়সায় খাবার দিচ্ছি, স্বল্প মূল্যে দিচ্ছি। করানোর সময় বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি। আমরা বিনা পয়সায় ওষুধ দিচ্ছি, সমগ্র বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। ’
বাংলাদেশে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই গুমের সংস্কৃতি শুরু করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি।
এসময় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের ফেরত না দেওয়ায় যুক্তরাষ্ট্র এবং কানাডার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘তারা খুনীদের মানবাধিকার রক্ষা করছে। ’
সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest