প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২
অনলাইন ডেস্ক : রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নিচতলায় বহির্বিভাগের টিকিট কাউন্টারে সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখের ডাক্তার দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (মঙ্গলবার) সকাল ৮টায় তিনি চোখের ডাক্তার দেখান।
এসময় হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী হাসপাতাল ত্যাগ করার সময় বহির্বিভাগের নার্স, রোগী ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। অন্যান্য রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন ও তাদের সঙ্গে ছবি তোলেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে পেরে চিকিৎসকসহ সবাইকে বেশ উৎফুল্ল দেখা যায়।
এর আগে ২০১৯ সালের ২৯ আগস্টও লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চোখের ডাক্তার দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতোই সরকার নির্ধারিত ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নেন তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest