প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৫
অনলাইন ডেস্ক : বগুড়ার সান্তাহারে মোবাইলে কথা বলতে বলতে রেললাইনের রাস্তা পার হওয়ার সময় আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (২৭) মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে সান্তাহার রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে রেলওয়ে হাসপাতালের নিকটস্থ এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলছিলেন এবং রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক তখনই চিলাহাটিগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি তাকে চাপা দেয়। ত্রিখণ্ডিত অবস্থায় যুবকটি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত হয়নি। পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পরিচয় নিশ্চিত করতে কাজ করছে।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest