প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৫
নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তানজিলা আক্তার (৩২) নামে এক মুসলিম নারী। শনিবার (১৪ জুন) সকাল থেকে উপজেলার ধুপিল ইউনিয়নের শ্যামেরঘন গ্রামে প্রেমিক উজ্জ্বলের বাড়িতে অবস্থান করে অনশন শুরু করেন তিনি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
তানজিলা আক্তার সিরাজগঞ্জের বেলকুচি থানার বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখানেই তার সঙ্গে প্রেমিক উজ্জ্বল চন্দ্রের পরিচয় হয়।
তানজিলার অভিযোগ, ‘দীর্ঘ দুই বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। উজ্জ্বল আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ায়। এছাড়া মোটরসাইকেল কেনাসহ বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছে। এখন সে পরিবারের চাপে পড়ে সম্পর্ক অস্বীকার করছে এবং যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বাধ্য হয়ে আমি তার বাড়িতে এসে অনশন শুরু করেছি।’
তবে তানজিলার এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উজ্জ্বল চন্দ্র। তিনি বলেন, ‘ওই নারীর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না।’
রায়গঞ্জ থানার ওসি মো. মাসুদ রানা বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest