প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৫
বিনোদন ডেস্ক : দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
রোববার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
সোমবার (১০ মার্চ) সকালে রুনা খান তার বাবা ফরহাদ হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এক শোকবার্তায় তিনি বলেন, ‘আমার আব্বু চলে গেলেন! তার আত্মার শান্তি কামনা করছি।’
ফরহাদ হোসেন ব্যক্তিজীবনে একজন সরকারি চাকরিজীবী ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মসদই গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার দাফন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
রুনা খানের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী এবং ভক্তরা। অভিনেত্রী তিন্নি তার শোকবার্তায় লিখেছেন, ‘আঙ্কেলের আত্মা শাস্তিতে থাকুক।’ অভিনেত্রী শ্রাবন্তীও সামাজিক মাধ্যমে শোক জানিয়ে লিখেছেন, ‘শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।’
এ ছাড়া রুনা খানের ভক্তরা সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্মে তার বাবার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং অভিনেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest