প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪
স্পোর্টস ডেস্ক : দেশের ফুটবলের নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ। যেখানে মুখোমুখি হয়েছিল ঐতিহ্যবাহী মোহামেডান ও নতুন জায়ান্ট বসুন্ধরা কিংস। আর প্রথম আসরেই বাজিমাত করেছে কিংস। যদিও ম্যাচে শুরুতেই এগিয়ে ছিল সাদা-কালো শিবির। তবে শেষ পর্যন্ত মোহামেডানকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় বসুন্ধরা। শুক্রবার (২২ নভেম্বর) কিংস অ্যারেনায় ম্যাচ শুরুর ৭ মিনিটেই অধিনায়ক সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। এরপর বেশ দাপুটে ফুটবল খেলে সাদা-কালো শিবির। প্রথমার্ধে কিছুটা নিষ্প্রভ ছিল বসুন্ধরা। গোলের খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি তারা। ফলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।
বিরতি থেকে ম্যাচের ৬২ মিনিটে ঘটে এক অনাকাক্ষিত ঘটনা। দর্শক সারি থেকে স্মোক ফ্লেয়ার ছোড়া হয় মাঠে। ধোঁয়া আচ্ছন্ন হয়ে যায় পুরো মাঠ। এতে খেলা চালিয়ে বন্ধ করে দেন রেফারি। প্রায় ৮ মিনিট বন্ধ থাকে খেলা।
এরপর ম্যাচের ৭৩ মিনিটে ম্যাচে সমতা আনে বসুন্ধরা। ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা যোগান থেকে বল জালে জড়িয়ে দলকে ম্যাচে ফেরান তপু বর্মন। এর ৭ মিনিট পরেই আবারও গোলের দেখা পায় বসুন্ধরা। ফয়সাল ফাহিমের গোলে লিড প্রথমবারের মতো লিড নেয় কিংসরা।
ধোঁয়ার জন্য খেলা আট মিনিট বন্ধ ছিল। তাই নির্ধারিত সময় শেষে চতুর্থ রেফারি ১৮ মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ের ৭ মিনিটে গোল করে দলে চ্যালেঞ্জ কাপ ট্রফি নিশ্চিত করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest