প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় আসরে শিরোপা জেতায় পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ নারী দলের চ্যাম্পিয়নরা দেশের মাটিতে পা রাখার দিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ নারী সাফ চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করার ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিসিবি সভাপতি বলেছেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। পরপর দুই বার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। পরিমাণটা দেখি, সব কথা একা বলে দিলে তো বোর্ড পরিচালকরা রাগ করতে পারে। ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যেরকম পারি আরকি।’
এর আগে মেয়েদের ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবারও চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দেয় বিসিবি। তারই ধারাবাহিকতায় আরেকটি মহাদেশীয় সেরার মুকুট এনে দেওয়া সাবিনাদের পুরস্কার দেওয়া হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest