প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান থেকে দেশে ফিরেই ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ভারত সফরে যাওয়ার আগে পাকিস্তানের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে পাকিস্তানের বিপক্ষে এতদিন টেস্টে কোনো জয় ছিল না টাইগারদের। রাওয়ালপিন্ডিতে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ১০ ও ৬ উইকেটের দাপুটে জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
ভারত সফরের আগে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প বলেছেন, ভারত খুবই শক্তিশালী একটা দল। যারা ঘরের মাঠে অপ্রতিরোধ্য, অবশ্যই তাই চ্যালেঞ্জ আছে। তবে আমাদের দল এই সিরিজ থেকে আত্মবিশ্বাস এবং শিক্ষা দুটোকেই সঙ্গী করে সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest