প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেট মহানগরের বন্দরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক তরুণ মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৪টার দিকে বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত শিহাব উদ্দিন (২০) সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার রাউতখাই গ্রামের সুমন আহমেদের ছেলে। তিনি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।
ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন।
তিনি বলেন- ছিনতাইকারীর নাম রানা আহম্মদ। সে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় বসবাস করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিহাব উদ্দিন মঙ্গলবার বিকাল চারটার দিকে একটি কাজে করিম উল্লাহ মার্কেটের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতে থাকা মোবাইল ফোন ছুঁ মেরে নিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারী রানা। এ সময় শিহাব তাকে ঝাপটে ধরলে তার কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করে।
পথচারীরা গুরুতর আহত অবস্থায় শিহাবকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে রানাকে গ্রেফতার করে। তাকে বুধবার আদালতে পাঠাবে পুলিশ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest