প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (১৪ জুলাই) নাজিরেরগাঁও কাওয়ারটুক ১২৫৩ পিলারের ওপারে এ ঘটনা ঘটে।
কালাইরাগ বিওপি ও বিজিবির মিডিয়া উইং ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হুসেন ও মৃত সুন্দর আলীর ছেলে কাউছার আহমদ। এ ঘটনায় একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে নবী হুসেন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আলী হুসেন, কাউছার ও নবী হুসেন সীমান্তের ওপার থেকে প্রায়ই বিভিন্ন মালামাল নিয়ে আসেন। অন্যান্য দিনের মতো রবিবার সকালেও তারা ভারতে প্রবেশ করে। বিকাল ৩টায় খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয়েছে আলী হুসেন ও কাউছার আহমদ। এর কিছু পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হুসেন। নবী হুসেনকে পরিবারের লোকজন চিকিৎসকের কাছে নিয়ে গেছেন।
বিজিবির কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার ও মিডিয়া উইং বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ২ জন বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের লাশ এখনো বাংলাদেশে নিয়ে আসা হয়নি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest