প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেটের নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় তিনি অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।


মতবিনিময় সভায় সিলেটের নবাগত এসপি আব্দুল মান্নান পেশাগত দায়িত্ব পালনে ও অপরাধ দমনে সাংবাদিক, সহকর্মী ও অংশীজনের সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় তিনি সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা করে সিলেটের আপামর সাধারণ মানুষের সৌজন্যতাকে বিশেষভাবে মূল্যায়ন করেন। সভায় সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরআগে গত বুধবার (১০ জুলাই) কর্মস্থলে যোগ দিয়েছেন পুলিশ সুপার আব্দুল মান্নান।
আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। এর আগে তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে কাজ করেছেন। এছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest